• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
টঙ্গীর নামাবাজার নিশাতনগর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৩০–৪০টি ঘর টঙ্গীর এরশাদনগরে পূর্বশত্রুতার জেরে দু’গ্রুপের সংঘর্ষ : ধারালো অস্ত্রে কুপিয়ে আহত ৬, এলাকায় থমথমে পরিস্থিতি গাজীপুরে বিকল ট্রাকে মিনিবাসের সজোরে ধাক্কা : ফ্লাইওভারে নিহত ২, আহত অন্তত ১৫ ভারতে পাচারের ফাঁদে ৪ শিশুসহ ৮ বাংলাদেশি : জীবননগরে পুলিশের অভিযানে উদ্ধার, দালাল চক্রের ২ সদস্য গ্রেফতার যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযান: ফেন্সিডিল সিরাপসহ আটক ১, জব্দ ইজিবাইক দামুড়হুদা ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণা : ভুয়া নম্বর থেকে চাঁদা দাবি, আইনি ব্যবস্থা শুরু স্টার সানডে উপলক্ষে খ্রিস্টান ধর্মালম্বীদের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা নাজমুল হোসেন মন্ডল গাজীপুরে র‌্যাবের বিশেষ অভিযানে ৯৩ বোতল বিদেশি মদ ও প্রাইভেটকার উদ্ধার চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৫° সেলসিয়াস, তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার উদ্যোগ : কাজী মইনুল ইসলাম মনুর আয়োজনে ৪৮ নং ওয়ার্ড আন্তঃ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

টঙ্গীর এরশাদনগরে পূর্বশত্রুতার জেরে দু’গ্রুপের সংঘর্ষ : ধারালো অস্ত্রে কুপিয়ে আহত ৬, এলাকায় থমথমে পরিস্থিতি

grambarta / ৪৬ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ধারালো অস্ত্রের আঘাত ও এলোপাতাড়ি মারধরে উভয় গ্রুপের অন্তত ৬ জন আহত হয়েছেন।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে টঙ্গীর এরশাদনগর এলাকার ৩ নম্বর ব্লকে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আহতরা হলেন অহিদুল ইসলাম অপু (২৪), সোহাগ মিয়া (২২), লাকী আক্তার (৪৫), রবু (৩০), সাগর মিয়া (২৫) ও শাকিল (২৮)। এদের মধ্যে গুরুতর আহত অহিদুল ইসলাম অপু ও সোহাগ মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া শাকিল ও রবুকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে এরশাদনগর এলাকায় রবু ও শাকিলসহ কয়েকজন মিলে অপুকে মারধর করে। এ ঘটনায় ওই সময় অপু টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন এবং পরে কাতার চলে যান। সম্প্রতি তিনি রোববার কাতার থেকে দেশে ফিরে এরশাদনগরের বাসায় অবস্থান করছিলেন। সোমবার বিকেল আনুমানিক ৪টার দিকে অপু ও সোহাগকে বাসার সামনে পেয়ে রবু, সাগর, শাকিলসহ ৫–৭ জন ধারালো অস্ত্র নিয়ে তাদের ধাওয়া করে। এ সময় রবু গ্রুপের লোকজন অপু ও সোহাগকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে অপুর মা লাকী আক্তার এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। পরবর্তীতে অপু গ্রুপের লোকজনও পাল্টা ধাওয়া দিয়ে শাকিল, রবু ও সাগরকে এলোপাতাড়ি কুপিয়ে ও মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতাল ও গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে টঙ্গী সরকারি হাসপাতালের চিকিৎসক ডা. রুমানা হক জানান, আহত অপু ও সোহাগ মিয়াকে গুরুতর অবস্থায় টঙ্গী সরকারি হাসপাতালে আনা হলে তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে অভিযানে আছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর