• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
টঙ্গীর নামাবাজার নিশাতনগর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৩০–৪০টি ঘর টঙ্গীর এরশাদনগরে পূর্বশত্রুতার জেরে দু’গ্রুপের সংঘর্ষ : ধারালো অস্ত্রে কুপিয়ে আহত ৬, এলাকায় থমথমে পরিস্থিতি গাজীপুরে বিকল ট্রাকে মিনিবাসের সজোরে ধাক্কা : ফ্লাইওভারে নিহত ২, আহত অন্তত ১৫ ভারতে পাচারের ফাঁদে ৪ শিশুসহ ৮ বাংলাদেশি : জীবননগরে পুলিশের অভিযানে উদ্ধার, দালাল চক্রের ২ সদস্য গ্রেফতার যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযান: ফেন্সিডিল সিরাপসহ আটক ১, জব্দ ইজিবাইক দামুড়হুদা ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণা : ভুয়া নম্বর থেকে চাঁদা দাবি, আইনি ব্যবস্থা শুরু স্টার সানডে উপলক্ষে খ্রিস্টান ধর্মালম্বীদের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা নাজমুল হোসেন মন্ডল গাজীপুরে র‌্যাবের বিশেষ অভিযানে ৯৩ বোতল বিদেশি মদ ও প্রাইভেটকার উদ্ধার চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৫° সেলসিয়াস, তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার উদ্যোগ : কাজী মইনুল ইসলাম মনুর আয়োজনে ৪৮ নং ওয়ার্ড আন্তঃ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

টঙ্গীর নামাবাজার নিশাতনগর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৩০–৪০টি ঘর

grambarta / ২১ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

চার ইউনিটের চেষ্টায় এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণ, হতাহতের খবর নেই

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীর নামাবাজার নিশাতনগর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩০ থেকে ৪০টি বসতঘর পুড়ে গেছে বলে জানা গেছে। সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ‘মিস্টার’ নামক এক ব্যক্তির ঘর থেকে আগুনের সূত্রপাত হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে নামাবাজার নিশাতনগর বস্তির মিস্টারের ঘরে আগুন জ্বলতে দেখে বাসিন্দারা চিৎকার শুরু করেন। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে শিল্পী বেগম, সাখিনা বেগম ও ফালানসহ আশপাশের আরও বহু বসতঘরে। অল্প সময়ের মধ্যেই ৩০ থেকে ৪০টি ঘর আগুনে পুড়ে যায়। এ বিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তিনি আরও জানান, আগুনে আনুমানিক ৩০ থেকে ৪০টি বস্তিঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর