নিউজ ডেস্ক : জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী–কে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পরপরই তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, সাবেক এই স্পিকার রংপুরে দায়ের করা একটি হত্যা মামলার পলাতক আসামি ছিলেন। এছাড়া সহিংসতা সংক্রান্ত আরও একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, মামলাগুলোর বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে আদালতে হাজির করা হতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫