• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
টঙ্গীতে সড়ক দখলমুক্ত করতে জিসিসির উচ্ছেদ অভিযান অব্যাহত, স্বস্তি পথচারীদের মায়ের মৃত্যুর তিন মাস না পেরোতেই ট্রাকচাপায় ঝরলো শিশুর প্রাণ দর্শনায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হত্যা ও সহিংসতার মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক টঙ্গীর নামাবাজার নিশাতনগর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৩০–৪০টি ঘর টঙ্গীর এরশাদনগরে পূর্বশত্রুতার জেরে দু’গ্রুপের সংঘর্ষ : ধারালো অস্ত্রে কুপিয়ে আহত ৬, এলাকায় থমথমে পরিস্থিতি গাজীপুরে বিকল ট্রাকে মিনিবাসের সজোরে ধাক্কা : ফ্লাইওভারে নিহত ২, আহত অন্তত ১৫ ভারতে পাচারের ফাঁদে ৪ শিশুসহ ৮ বাংলাদেশি : জীবননগরে পুলিশের অভিযানে উদ্ধার, দালাল চক্রের ২ সদস্য গ্রেফতার যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযান: ফেন্সিডিল সিরাপসহ আটক ১, জব্দ ইজিবাইক

টঙ্গীতে সড়ক দখলমুক্ত করতে জিসিসির উচ্ছেদ অভিযান অব্যাহত, স্বস্তি পথচারীদের

grambarta / ২৯ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

জাহাঙ্গীর আলম, নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে সড়ক ও মহাসড়ক দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত রেখেছে গাজীপুর সিটি কর্পোরেশন (জিসিসি)। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজ গেট ও টঙ্গী পৌরসভা এলাকার সামনে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।

গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদের নেতৃত্বে এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়। এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় প্রথম দফায় অভিযান শুরু করে জিসিসি। অভিযানে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করে সড়ক দখলমুক্ত করা হয়। এসময় সড়কের ওপর বসানো বিভিন্ন অস্থায়ী দোকানপাট সরিয়ে দেওয়া হয় এবং ফুটপাত ও সড়ক চলাচলের উপযোগী করে তোলা হয়। এতে সাধারণ পথচারী ও যানবাহন চালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানান স্থানীয়রা। উচ্ছেদ অভিযানের সময় মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা সরিয়ে ফুটপাত দখলমুক্ত করা হয়। টঙ্গীর স্টেশন রোড এলাকায় অভিযান চলাকালে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক সোহেল রানা সাংবাদিকদের জানান, গাজীপুর মহানগরীর যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে একাধিক স্থানে একযোগে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সামনের দিনগুলোতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তবে স্থানীয়দের দাবি, উচ্ছেদ অভিযান চলাকালে অবৈধ দোকানপাট সরানো হলেও একদিন পরেই আবারও দখলদাররা একই স্থানে দোকান বসিয়ে নেয়। তাই উচ্ছেদের পর যাতে পুনরায় কেউ অবৈধভাবে জায়গা দখল করতে না পারে, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর