• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
দর্শনায় রাতভর পুলিশের অভিযান: নারীসহ ৪ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার : আদালতে প্রেরণ গুলশানে র‍্যাবের অভিযানে ৩৪ লাখ টাকার বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দামুড়হুদায় মাদকের বিরুদ্ধে অভিযান : ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের জেল ও জরিমানা জীবননগরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় ও ভূমি অফিস পরিদর্শন শ্রীকোল-বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি’২৬ ব্যাচের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের কারসাজির প্রতিবাদে চুয়াডাঙ্গায় ক্যাবের মানববন্ধন টঙ্গীতে সড়ক দখলমুক্ত করতে জিসিসির উচ্ছেদ অভিযান অব্যাহত, স্বস্তি পথচারীদের মায়ের মৃত্যুর তিন মাস না পেরোতেই ট্রাকচাপায় ঝরলো শিশুর প্রাণ দর্শনায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

শ্রীকোল-বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি’২৬ ব্যাচের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত

grambarta / ৫৩ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

শিক্ষার্থীদের সৎ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান অতিথিদের

জাহিদুল হক, (বিশেষ প্রতিনিধি) :
চুয়াডাঙ্গা সদর উপজেলার শ্রীকোল-বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেহালপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদ্য মেয়াদ উত্তীর্ণ বিদায়ী সভাপতি শফিকুল ইসলাম। তিনি আবেগঘন কণ্ঠে বলেন, আজকের বিদায় কোনো শেষ নয়, বরং এটি এক নতুন যাত্রার সূচনা। তোমাদের সফলতা আমাদের গর্ব, আর ব্যর্থতা হবে আমাদের শিক্ষা। সাহস হারাবে না, নিজের লক্ষ্যে অটল থাকো। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দর্শনা থানা যুবদলের সদস্য সচিব সাজেদুর রহমান মিলন মোল্লা, বোয়ালিয়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও প্রবাসী এ. জে. মানিক মোল্লা, বোয়ালিয়া গ্রামের কৃতি সন্তান জহুরুল ইসলাম মিন্টু, রোকন (বাংলাদেশ জামায়াতে ইসলাম) এবং শ্রীকোল গ্রামের কৃতি সন্তান মোঃ জিয়াউর রহমান, সহ-সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, মাকালডাঙ্গা ইউপি শাখা। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, যাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের তরুণরাই আগামী দিনের নেতৃত্ব। সময়কে কাজে লাগাও, নৈতিকতা বজায় রাখো তাহলেই তোমরাই বদলে দেবে দেশের ভবিষ্যৎ। অনুষ্ঠানে শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিলা পরভীন, সাধন কুমার হালদার ও এনামুল হক। তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করে বলেন, পরীক্ষা শুধু খাতায় নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই দিতে হয়। সৎ পথে থেকো, পরিশ্রম করো সাফল্য আসবেই। পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সুশৃঙ্খলভাবে উপস্থাপনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাছেদ আলী, যা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। অনুষ্ঠানের মূল চালিকাশক্তি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ওসমান গনি তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্যে বলেন,
এই প্রতিষ্ঠান শুধু শিক্ষা দেয় না, মানুষ গড়ার কারখানা হিসেবে কাজ করে। তোমরা যেন আলোকিত মানুষ হয়ে সমাজকে আলোকিত করো এই আমার প্রত্যাশা। মনে রেখো, সততা ও পরিশ্রমই সাফল্যের মূল চাবিকাঠি।অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর