• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
গুলশানে র‍্যাবের অভিযানে ৩৪ লাখ টাকার বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দামুড়হুদায় মাদকের বিরুদ্ধে অভিযান : ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের জেল ও জরিমানা জীবননগরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় ও ভূমি অফিস পরিদর্শন শ্রীকোল-বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি’২৬ ব্যাচের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের কারসাজির প্রতিবাদে চুয়াডাঙ্গায় ক্যাবের মানববন্ধন টঙ্গীতে সড়ক দখলমুক্ত করতে জিসিসির উচ্ছেদ অভিযান অব্যাহত, স্বস্তি পথচারীদের মায়ের মৃত্যুর তিন মাস না পেরোতেই ট্রাকচাপায় ঝরলো শিশুর প্রাণ দর্শনায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হত্যা ও সহিংসতার মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

গুলশানে র‍্যাবের অভিযানে ৩৪ লাখ টাকার বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

grambarta / ২২ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশান থানাধীন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩৪ লাখ টাকা মূল্যের ৪১৮.৫ লিটার বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১, উত্তরা, ঢাকা।

র‍্যাব সূত্রে জানা যায়, ১০ এপ্রিল ২০২৬ তারিখ আনুমানিক রাত ২টা ৩০ মিনিটে র‍্যাব-১, সিপিসি-১, উত্তরা ঢাকা গোপন সংবাদ ও বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানতে পারে যে, যাত্রাবাড়ী এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য একটি প্রাইভেটকারযোগে গুলশানের দিকে আনা হবে।
এ তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল গুলশান থানাধীন গুলশান-১, রোড নং-০২, বাড়ি নং-২২ এর সামনে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে। এসময় রাত আনুমানিক ৩টা ২২ মিনিটে একটি খয়েরি রঙের প্রাইভেটকার তল্লাশি করে মোঃ জাহাঙ্গীর আলম (৪৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে প্রাইভেটকার থেকে ৪১৮.৫ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩৩ লাখ ৪৮ হাজার টাকা। র‍্যাব জানায়, ধৃত আসামি দীর্ঘদিন ধরে অবৈধ বিদেশি মদ সংগ্রহ ও রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। সে সুকৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এসব মাদকদ্রব্য পরিবহন করত বলে জানা গেছে। গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজধানীর গুলশান থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর