• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
দর্শনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কোডিনযুক্ত ২৩ বোতল সিরাপসহ আটক ২ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ২৬ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার, আটক ১ দামুড়হুদায় ইটবোঝাই পাওয়ার টিলারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত-১ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে গাছা থানা বিএনপি নেতা কামাল উদ্দিনের নেতৃত্বে র‍্যালি ও পথসভা ৭ কিলোমিটার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন: কৃষি রক্ষায় খাল পুনরুদ্ধারে জোর পানিসম্পদ মন্ত্রীর দর্শনায় রাতভর পুলিশের অভিযান: নারীসহ ৪ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার : আদালতে প্রেরণ গুলশানে র‍্যাবের অভিযানে ৩৪ লাখ টাকার বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দামুড়হুদায় মাদকের বিরুদ্ধে অভিযান : ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের জেল ও জরিমানা জীবননগরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় ও ভূমি অফিস পরিদর্শন শ্রীকোল-বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি’২৬ ব্যাচের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ২৬ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার, আটক ১

grambarta / ২৮ ভিউ
প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

জাহিদুল হক (বিশেষ প্রতিনিধি) : চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পরিচালিত এক সফল অভিযানে ১ জন স্বর্ণ পাচারকারীকে আটকসহ প্রায় ২৬ লাখ টাকা মূল্যের ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ এপ্রিল ২০২৬ তারিখে ব্যাটালিয়নের অধীনস্থ বারাদী বিওপির দায়িত্বপূর্ণ দর্শনা থানার পারকৃষ্ণপুর এলাকায় একটি টহল দল গোপনে অবস্থান নেয়। পরে আনুমানিক সকাল ১১টা ১৫ মিনিটের দিকে এক ব্যক্তি বাইসাইকেলযোগে সীমান্তের দিকে অগ্রসর হলে তাকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু ওই ব্যক্তি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হন। আটক ব্যক্তির নাম শ্রী সমর হালদার (৫৭)। তিনি পারকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। পরবর্তীতে আটক ব্যক্তিকে দুইজন স্বাক্ষীর উপস্থিতিতে তল্লাশি চালানো হলে তার নিকট থাকা একটি পোঁটলা থেকে ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলোর মোট ওজন ৪৫২ গ্রাম এবং যার আনুমানিক বাজারমূল্য ২৬,০৯,৫৫০ টাকা। এছাড়া আটক ব্যক্তির নিকট থেকে ১টি মোবাইল ফোন ও ১টি বাইসাইকেল জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বার ও জব্দকৃত মালামাল যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় সকল প্রকার চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর