• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
দর্শনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কোডিনযুক্ত ২৩ বোতল সিরাপসহ আটক ২ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ২৬ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার, আটক ১ দামুড়হুদায় ইটবোঝাই পাওয়ার টিলারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত-১ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে গাছা থানা বিএনপি নেতা কামাল উদ্দিনের নেতৃত্বে র‍্যালি ও পথসভা ৭ কিলোমিটার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন: কৃষি রক্ষায় খাল পুনরুদ্ধারে জোর পানিসম্পদ মন্ত্রীর দর্শনায় রাতভর পুলিশের অভিযান: নারীসহ ৪ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার : আদালতে প্রেরণ গুলশানে র‍্যাবের অভিযানে ৩৪ লাখ টাকার বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দামুড়হুদায় মাদকের বিরুদ্ধে অভিযান : ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের জেল ও জরিমানা জীবননগরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় ও ভূমি অফিস পরিদর্শন শ্রীকোল-বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি’২৬ ব্যাচের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত

দর্শনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কোডিনযুক্ত ২৩ বোতল সিরাপসহ আটক ২

grambarta / ২৪ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার দর্শনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে কোডিন ফসফেটযুক্ত WINCEREX নামীয় ২৩ বোতল সিরাপ উদ্ধারসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল ২০২৬) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত পৃথক দুটি স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চুয়াডাঙ্গা সূত্রে জানা যায়, দর্শনা থানাধীন বাসস্ট্যান্ডপাড়া এলাকার বকচত্ত্বর চৌরাস্তার মোড়ে অবস্থিত মোঃ মিলন হোসেন (৪১) এর নিজ দখলীয় ‘মিলন টি স্টল’ নামীয় চা-পান মুদি দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকানঘরের মধ্যে রক্ষিত ফ্রিজের উপর থেকে ১৮ বোতল কোডিন ফসফেটযুক্ত WINCEREX সিরাপ উদ্ধার ও জব্দ করা হয়। একই সময়ে দর্শনা থানাধীন শ্যামপুর গ্রামস্থ শ্যামপুর জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর দণ্ডায়মান মোঃ আব্দুল মান্নান (৪৬) এর দেহ তল্লাশি করে তার হাতে থাকা একটি প্লাস্টিক বাজার ব্যাগ থেকে ৫ বোতল কোডিন ফসফেটযুক্ত WINCEREX সিরাপ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মোঃ মিলন হোসেন (৪১), পিতা-মোঃ মজিবর রহমান, সাং- আকন্দবাড়ীয়া তামালতলাপাড়া, দর্শনা, চুয়াডাঙ্গা ও মোঃ আব্দুল মান্নান (৪৬), পিতা-মোঃ চান্দু মাস্টার, সাং- জয়নগর প্রথমপাড়া, দর্শনা, চুয়াডাঙ্গা। উদ্ধারকৃত মাদকের মধ্যে ১৮ বোতল সিরাপের মোট পরিমাণ ১.৮ লিটার এবং ৫ বোতলের পরিমাণ ৫০০ মিলিলিটার, যার আনুমানিক বাজারমূল্য ৪৬ হাজার টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ বদরুল হাসান ও উপপরিদর্শক মোঃ রাকিবুল ইসলাম রাসেল বাদী হয়ে দর্শনা থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর