নববর্ষের আনন্দ ছড়িয়ে দিতে শুভেচ্ছা জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মইনুল ইসলাম মনু বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দের আগমন উপলক্ষে ৪৮ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও প্রাণঢালা ভালোবাসা জানিয়েছেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ আমাদের বাঙালি জাতির হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের প্রতীক। পুরোনো বছরের সকল দুঃখ-কষ্ট, গ্লানি ও হতাশা পেছনে ফেলে নতুন বছরের নতুন সূর্যোদয়ের আলোয় আলোকিত হোক আমাদের জীবন, পরিবার ও সমাজ।
তিনি আরও বলেন, নতুন বছর বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও সুখের বার্তা। এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং একটি আধুনিক ও বাসযোগ্য ওয়ার্ড গড়ে তুলতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। বাংলা নববর্ষের এই শুভক্ষণে মহান আল্লাহর কাছে প্রার্থনা করে তিনি সকলের সুস্বাস্থ্য, শান্তি ও কল্যাণ কামনা করেন। শুভ হোক নববর্ষ, শুভ হোক আগামীর পথচলা।
শুভেচ্ছান্তে
কাজী মইনুল ইসলাম মনু
কাউন্সিলর পদপ্রার্থী
৪৮ নং ওয়ার্ড, টঙ্গী-গাজীপুর।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫