বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দের শুভ আগমন উপলক্ষে সর্বস্তরের জনগণ, যুবসমাজ, শ্রমজীবী মানুষ এবং বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ৪৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেল। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ আমাদের বাঙালি জাতির হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক গৌরবময় প্রতীক। পহেলা বৈশাখ নতুন সম্ভাবনা, নতুন স্বপ্ন ও নতুন প্রত্যাশার দ্বার উন্মোচন করে। পুরোনো বছরের সকল দুঃখ, হতাশা ও গ্লানি ভুলে নতুন বছরের নতুন আলোয় আলোকিত হোক মানুষের জীবন, সমাজ ও প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। তিনি আরও বলেন, নতুন বছর বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও কল্যাণের বার্তা। একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। বিশেষ করে শিক্ষা বিস্তার, তরুণ প্রজন্মকে সুশিক্ষিত করে গড়ে তোলা, শ্রমিক কল্যাণ এবং সামাজিক সম্প্রীতি জোরদার করতে তিনি সর্বদা জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং এ লক্ষ্যে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। নববর্ষের এই অনুপ্রেরণায় পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে একটি উন্নত, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। বাংলা নববর্ষের এই আনন্দঘন মুহূর্তে মহান আল্লাহর দরবারে তিনি সকলের সুস্বাস্থ্য, শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন। শুভ নববর্ষ ১৪৩৩।
শুভেচ্ছান্তে :
নুরুজ্জামান সোহেল
সাধারণ সম্পাদক
৪৬ নং ওয়ার্ড বিএনপি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫