নিজস্ব প্রতিবেদক : পহেলা বৈশাখ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃষক কার্ড বিতরণের প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন ও টাঙ্গাইল সফরকে কেন্দ্র করে যাত্রাপথে টংগীতে এক বর্ণাঢ্য সংবর্ধনার আয়োজন করা হয়। গাজীপুর মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনায় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। আজ পহেলা বৈশাখের সকাল থেকেই টংগীর বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ব্যানার, ফেস্টুন ও শ্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নেতাকর্মীদের উপস্থিতি এবং উদ্দীপনায় সংবর্ধনা অনুষ্ঠানটি রূপ নেয় এক প্রাণবন্ত মিলনমেলায়।এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, টংগী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক প্রধান সুবেল, টংগী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, টংগী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন দিপুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নেতাকর্মীরা জানান, আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবং কৃষকদের কল্যাণে সরকারের নেওয়া উদ্যোগকে স্বাগত জানাতেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। নতুন বছরের প্রথম দিনে এমন আয়োজন নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে তারা উল্লেখ করেন। আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নেতাকর্মীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫