নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ২১ লক্ষ ২১ হাজার টাকা মূল্যের ৭০ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ৩ লাখ ৭০ হাজার ৫০০ টাকা সহ দুইজন কথিত মাদক সম্রাটকে গ্রেফতার করেছে র্যাব-১। র্যাব জানায়, এলিট ফোর্স হিসেবে র্যাব আইন-শৃঙ্খলা রক্ষা কার্যক্রমের পাশাপাশি ছিনতাই, খুন, ধর্ষণ, ডাকাতি ও মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
র্যাব-১ এর সিপিসি-৩, পূর্বাচল ক্যাম্প নিয়মিতভাবে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ ও অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২১ এপ্রিল ২০২৬ তারিখে গাজীপুর জেলার পুবাইল থানাধীন মীরের বাজার এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ডিউটি চলাকালে র্যাব একটি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কালিয়াকৈর থানাধীন হরতকিতলা এলাকায়
বাইকিং পাম্পের পিছনে আলেয়া আক্তারের সিকদার মহলের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে বিপুল পরিমাণ অবৈধ গাঁজা মজুদ রেখে বিক্রয় করা হচ্ছে। পরে র্যাবের একটি দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ২২ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ৩টার দিকে মোঃ দাদন মিয়া (৩২) ও মোঃ শিহাব উদ্দিন (২২) কে গ্রেফতার করে। এ সময় তারা পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাদের আটক করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের দেখানো মতে তাদের শয়নকক্ষের খাটের নিচ থেকে ৭০ কেজি ৭০০ গ্রাম ওজনের গাঁজা, যার আনুমানিক মূল্য ২১ লক্ষ ২১ হাজার টাকা, গাঁজা বিক্রির নগদ ৩ লাখ ৭০ হাজার ৫০০ টাকা এবং ২টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতসমূহ বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫