নিজস্ব প্রতিবেদক : খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের টঙ্গী ৪৮ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনুর উদ্যোগে আয়োজিত আন্তঃ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় টঙ্গীর বনমালা রোডের হায়দারাবাদ ব্রিজ সংলগ্ন ফুটবল টার্ফ মাঠে এই ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি (বনমালা) দল বনাম সৌমিক সরকার একাদশ অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি (বনমালা) দলকে ৪-১ গোলে পরাজিত করে সৌমিক সরকার একাদশ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে সাবেক ছাত্রদল নেতা লিটন মৃধাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে রানার্সআপ ও বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। এ সময় উপস্থিত অতিথিরা বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজনের জন্য স্থানীয় ক্রীড়াপ্রেমী ও এলাকাবাসী ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনুকে সাধুবাদ জানান। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত রাখতে এ ধরনের সামাজিক ও ক্রীড়া আয়োজন অব্যাহত রাখবেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫