জাহিদুল হক,বিশেষ প্রতিনিধি) : চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নির্দেশনায় অফিসার ইনচার্জ (ওসি) দর্শনা থানার নেতৃত্বে ২৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ৫ জনকে গ্রেফতার করেছে দর্শনা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন আল-মামুন মন্ডল, পিতা-মোঃ মজিবর রহমান মন্ডল, গ্রাম-ঝাঝাডাঙ্গা, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা। তিনি জিআর-১০৯/২৫ মামলার পরোয়ানাভুক্ত আসামী। তাকে নিজ বসতবাড়ি হতে গ্রেফতার করা হয়। মোঃ নাজমুল হোসেন, পিতা-খলিল উদ্দিন, গ্রাম-তিতুদহ, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা। তিনি জিআর-২৫৭/২০ মামলার পরোয়ানাভুক্ত আসামী।
তাকে নিজ বসতবাড়ি হতে গ্রেফতার করা হয়।মোঃ মহি @ মহিউদ্দিন, পিতা-গোপাল মন্ডল, গ্রাম-তিতুদহ, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা। তিনিও জিআর-২৫৭/২০ মামলার পরোয়ানাভুক্ত আসামী। তাকে নিজ বসতবাড়ি হতে গ্রেফতার করা হয়। মোঃ শাহিন, পিতা-অলিল মোল্লা, গ্রাম-উজলপুর (বিলপাড়া), থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা। তিনি সিআর-১১৪/২৬ (দর্শনা) মামলার পরোয়ানাভুক্ত আসামী। তাকে নিজ বসতবাড়ি হতে গ্রেফতার করা হয়। মোঃ হারুন অর রশীদ (৪০), পিতা-আওলাদ হোসেন, মাতা-হাজেরা বেগম, গ্রাম-৬২ নং বড় আড়িয়া বসতিপাড়া, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা। তাকে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামীদের ২৫ এপ্রিল ২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫