• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম
নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৩৭ নং ওয়ার্ড সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন হাজী শাকিল জয় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন টঙ্গী পূর্ব থানা তাঁতিদলের সাবেক সভাপতি কাদের আলী টঙ্গীসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ আলী রেজা পাহলভী@ রয়েল হায়দার

টঙ্গীতে শিশু সুরক্ষা অধিকার বিষয়ক শিশু সংলাপ অনুষ্ঠিত

grambarta / ৪১৪ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : বাল্যবিবাহ বন্ধ করতে শিশু শ্রম মাদক পরিষ্কার-পরিচ্ছন্নতা খেলার মাঠ প্রতিষ্ঠা করতে হলে পারিবারিক ও সামাজিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের আন্তরিকতা ও সচেতনতা বৃদ্ধি করতে হবে বলে জানিয়েছেন গাজীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ হারুনুর রশিদ খান । টঙ্গীর নাদিরা কমিউনিটি সেন্টারে ২০শে ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে টঙ্গী শিশু ও যুব ফোরামের আয়োজনে ও টঙ্গী আরবান প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় বাল্য বিবাহ প্রতিরোধ, শিশু শ্রম, শিশু নির্যাতন, মাদকে শিশুর সংশ্লিষ্টতা, শিশু সুরক্ষা এবং শিশু অধিকার বিষয়ে আমন্ত্রিত অতিথিদের মাঝে শিশু ফোরামের নেতৃবৃন্দ ও সদস্যদের সাথে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সংলাপ হয়। আমন্ত্রিত অতিথিরা শিশুদের অধিকার সচেতনতায় বিভিন্ন সমস্যা সমাধানে দায়িত্ববোধ থেকে কথা বলেন। শিশু সংলাপ অনুষ্ঠানে শিশু ও যুব ফোরামের সাদিয়া জাহান সুবর্ণার শুভেচ্ছা বক্তব্য সায়মা তাহসিন পাপড়ি ও জিসান সিকদার আমানের সঞ্চালনায় প্রশ্ন-উত্তর পর্বে বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন, সমাজসেবা অফিসার জোবায়ের আলম, গাজীপুর সিটি করপোরেশনের ৪৬ নং ওয়ার্ড  কাউন্সিলর আমির  হামজা, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল। এ সময় আরো উপস্থিত ছিলেন ওয়াল্ড ভিশন টঙ্গী এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মানষ বিশ্বাস, মীর রেজাউল করিম অ্যাডভোকেসি ক্যাম্পিং কোঅর্ডিনেটর, কামনাশীষ নকরেক স্পনসরশিপ সিনিয়র অফিসার, লিজা মিত্র প্রোগ্রাম অফিসার এবং অভিভাবক ও শিশু যুবক ফোরামের সদস্য বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর