• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম
নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৩৭ নং ওয়ার্ড সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন হাজী শাকিল জয় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন টঙ্গী পূর্ব থানা তাঁতিদলের সাবেক সভাপতি কাদের আলী টঙ্গীসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ আলী রেজা পাহলভী@ রয়েল হায়দার

ভারতে বোনের মৃত্যু, সীমান্তে এলো লাশ: শেষবারের মতো বোনকে দেখলেন ভাইয়েরা

grambarta / ৩৫৫ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার জীবননগরে সীমান্তবর্তী ভারতে বসবাসরত সরুকজানের (৬০) লাশ সীমান্তে এনে ভাই-বোনসহ আত্মীয় স্বজনদের দেখা সুযোগ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ৫৮-বিজিবি এবং ৫৪-বিএসএফের তত্ত্বাবধানে সীমান্ত পিলার ৬৮/১২-টি থেকে ভারতের ১০০ গজ ভেতরে লাশ স্বজনদের দেখানো হয়। জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়াশপুর সীমান্তবর্তী ভারতের বাগানপাড়ায় বসবাসরত আজিবারের স্ত্রী সরুকজান (৬০) বাধক্যজনিত কারণে মঙ্গলবার ভোরে মারা যান। মৃত্যুর খবর পেয়ে স্বজনরা লাশ দেখতে বিজিবির কাছে আবেদন করে। বিজিবি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সাথে যোগাযোগ করে সাড়া পেলে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ স্বজনদের দেখানোর ব্যবস্থা করা হয়। পরে লাশ দাফনের উদ্দেশে ভারতে নিয়ে যাওয়া হয় এবং বাংলাদেশী স্বজনরা তাদের নিজ বাড়িতে ফিরে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর