• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম
নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৩৭ নং ওয়ার্ড সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন হাজী শাকিল জয় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন টঙ্গী পূর্ব থানা তাঁতিদলের সাবেক সভাপতি কাদের আলী টঙ্গীসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ আলী রেজা পাহলভী@ রয়েল হায়দার

জাতীয় পার্টি থেকে নেতাকর্মীদের গণপদত্যাগ

grambarta / ৩০১ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর স্বেচ্ছাচারিতার প্রতিবাদে গণপদত্যাগ করেছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) প্রেস ক্লাবের অডিটোরিয়ামে গণপদত্যাগ উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব জানান দলত্যাগী নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাবেক প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, ঢাকা মহানগর উত্তরের আহ্বা‌য়ক ও সাবেক প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টুসহ অন্যান্যরা।বক্তব্যে প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব একটি ফাঁদের মধ্যে পড়ে গেছেন। তার আশেপাশে এখন যারা আছেন, তারা হলো ঘুঘুর ফাঁদ, এই ফাঁদ থেকে তিনি (জিএম কাদের) বেরুতে পারবেন না। এই ফাঁদের সুতা মহাসচিবের হাতে, আর সে সুতায় ঘুরছেন জি এম কাদের। তিনি বলেন, এই দলটাকে ধ্বংস করে ফেলা হয়েছে। আমরা জি এম কাদেরকে বহুবার বলেছি, আপনি এসব বেড়াজাল থেকে বেরিয়ে আসেন। তিনি বলেছেন, আমি পারি না।তিনি সারা দেশের কোনো খোঁজ খবর রাখেন না, সকালে অফিসে এসে রাতে বেরিয়ে যান। একটা কর্মসূচি, সমাবেশ, মহাসমাবেশ কোনোকিছুই তিনি করেন নাই। আমরা দলের মহাসচিবের পদত্যাগ চাই। তারা যোগ্য না, তারা সরে দাঁড়াক। এই দল হচ্ছে এরশাদের, আমরা তার পতাকাতলে আছি। আমরা জিএম কাদের নেতৃত্বে আর দল করব না। হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ নিয়েই আমরা সামনে আগাব। সংবাদ সম্মেলনে জানানো হয়, এখন পর্যন্ত ৯টি থানার ৬৬৮ জন গণপদত্যাগ করেছেন। থানাগুলো হলো- রূপনগর, বাড্ডা, দারুস সালাম, মোহাম্মদপুর, আদাবর, হাতিরঝিল, মিরপুর, পল্লবী ও শেরেবাংলা নগর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর