• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

দামুড়হুদায় শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ ও ফ্যান বিতরণ

grambarta / ২১০ ভিউ
প্রকাশের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : দামুড়হুদায় ২০২১-২০২২ অর্থ বছরের অবকাঠামো উন্নয়ন উপ-প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে প্লাস্টিকের বেঞ্চ ও ফ্যান বিতরণ করা হয়েছে। রবিবার ৩ মার্চ বেলা ১০ টার সময় উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কারিগরী সহায়তায় ও  উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষার মান উন্নয়ন কল্পে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ ও ফ্যান বিতরণ করা হচ্ছে। স্কুলের শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের সাথে অবশ্যই ভালো ব্যবহার করবেন। আপনাদের কাছ থেকেই তারা সুশিক্ষায় শিক্ষিত হবে এবং আপনাদের কাছ থেকেই তারা ভালো মন্দ সবকিছু শিখবে। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প  স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা’র) সহায়তায় অনুষ্ঠানে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার  রোকসানা মিতা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: সাহিদা খাতুন, উপজেলা শিক্ষা অফিসার আবু হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা ফার্স্ট মাল্টিমিডিয়া মডেল স্কুলের প্রধান শিক্ষক মাসুম বিল্লাহ, সহকারী প্রধান শিক্ষক জহির রায়হান সোহাগ সহ উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দামুড়হুদা উপজেলার ৬৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩০৫ টি বৈদ্যুতিক স্লিং ফ্যান ও ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানে ২৯১ জোড়া প্লাস্টিকের বেঞ্চ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর