• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

পবিত্র মাহে রমজান উপলক্ষে টঙ্গীতে সুলভ মূল্যে নিত্যপণ্য বিক্রয়

grambarta / ২২৩ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

জাহাঙ্গীর আলম : রমজান মাসে ভোগ্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সুলভ মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে গাজীপুর মহানগর ব্যবসায়ী কল্যাণ সংগঠন । বৃহস্পতিবার (১৪ ই মার্চ) দুপুরের পর ঐতিহ্যবাহী টঙ্গী বাজারে সোনাভান মার্কেটের সামনে সাশ্রয়ী মূল্যে সাধারণ জনগণের মধ্যে ভোগ্যপণ্য সামগ্রী বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়। গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম এই কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি টঙ্গী রাজস্বের তামান্না রহমান যুথি, গাজীপুর মহানগর ব্যবসায়ী কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, সংগঠনের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন মোল্লা, ইসমাইল হোসেন, সদস্য জাব্বার বেপারী , টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, সোনালী আর্কেট মার্কেটের সাধারণ সম্পাদক, মুজিবুর রহমান প্রমুখ। প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক এই উদ্যোগের জন্য ব্যবসায়ী ও ব্যবসায়ী নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এসময় জেলা প্রশাসক বলেন আপনাদের এ ধরনের কার্যক্রমে সমাজের অন্যান্য ব্যবসায়ীদের মাঝে প্রভাব পড়বে। আমরা চাই ন্যায্য মূল্যে ক্রেতারা যেন তাদের পণ্য ক্রয় করতে পারে। তিনি আরো বলেন ব্যবসায়ীদের সহযোগিতায় জয়দেবপুর , গাজীপুর হাড়িনাল এবং টঙ্গী বাজারে আমরা এ ধরনের কার্যক্রম শুরু করতে পেরেছি। উপজেলা শহরগুলোতে একটি করে সুলভ মূল্যের দোকান থাকবে। আগামী ঈদ পর্যন্ত ক্রেতারা তাদের পণ্য ক্রয় করতে পারবে সুলভ মূল্যে। ব্যবসায়ী সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন , আমাদের সংগঠনের পক্ষ থেকে পক্ষ থেকে প্রতিবছর রমজানের আগে তেল, আটা, ময়দা, সুজি,ছোলা বুট , ডাল, দুধ চিনি সহ বেশ কিছু পণ্য সুলভ মূল্যে বিক্রির উদ্যোগ গ্রহণ করা হয়। এই কার্যক্রম রমজান মাসব্যাপী চলমান থাকবে। প্রতিদিন ক্রেতারা সকাল ১১ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এখান থেকে সহজে পন্য করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর