• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

চুয়াডাঙ্গা উথলিতে পূর্বাশা পরিবহনের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত

grambarta / ৩৫৯ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার জীবননগরে ঢাকা থেকে ছেড়ে আসা দর্শনাগামী পূর্বাশা পরিবহন (ঢাকা মেট্রো- ব-১৫-২৪০৮) বাসের ধাক্কায় নুরনবী (১৮) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত নুরনবী উপজেলার সিংনগর গ্রামের আবুল হাসেমের ছেলে। এসময় আহত হয়েছেন ইজিবাইক চালক মহিদুল ইসলাম (৫৫)। তিনি উপজেলার সীমান্ত ইউনিয়নের সদরপাড়া গ্রামের গোলামের ছেলে। শুক্রবার (১৫ই মার্চ ২০২৪) বিকালে জীবননগর উপজেলার উথলী আমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।।প্রত্যক্ষদর্শীসূত্রে জানাগেছে , ঢাকা থেকে ছেড়ে আসা দর্শনাগামী পূর্বাশা পরিবহন নামের একটি বাস জীবননগর- চুয়াডাঙ্গা মহাসড়কের উথলী আমতলা নামক স্থানে পৌঁছালে পার্শ্বসড়ক রাঙ্গিয়ারপোতার দিক থেকে আসা এক বাইসাইকেল চালক আচমকা মূল সড়কের উপর চলে আসে। এসময় বাসটি ইমার্জেন্সি ব্রেক চাপলেও দুর্ঘটনা এড়াতে পারেনি। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইসাইকেলে চালক নুরনবীর। একই সময় দর্শনার দিক থেকে ছেড়ে আসা একটি ইজিবাইকের সাথেও বাসটির সংঘর্ষ হয়। আহত হন ইজিবাইকের চালক। দুর্ঘটনার পর বাসটি সড়কের উপর আড়াআড়ি হয়ে যায়। বন্ধ হয়ে যায় সব ধরনের যানবাহন চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন জীবননগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। তাঁরা সড়কের উপর থেকে বাসটি নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেন। বাসটি পুলিশের হেফাজতে নিলেও চালক ও হেলপারকে আটক করতে পারেনি পুলিশ। তবে লাশ উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর