• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

গাজীপুরে র‍্যাবের মাদক বিরোধী অভিযান ১০৬ কেজি গাঁজা সহ আটক-২ , গাঁজা বহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ

grambarta / ২১৯ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

প্রেস বিজ্ঞপ্তি : গাজীপুরে গাঁজা পরিবহণের কাজে ব্যবহৃত প্রাইভেটকার সহ ১০৬ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাব-১,এসময় মাদক সিন্ডিকেটের মূলহোতাসহ ২ জন বড় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সব সময়ই মাদক উদ্ধারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই পর্যন্ত র‌্যাব বিপুল পরিমাণ দেশী বিদেশী মাদক উদ্ধার করে জনমনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। “চলো যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে ”এই স্লোগানে উজ্জীবিত হয়ে র‌্যাব ফোর্সেস মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। র‌্যাব মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে নিয়মিত গোয়েন্দা নজরদারীর পাশাপাশি সফল অভিযান পরিচালনা করে আসছে। এ যাবৎ র‌্যাব-১ অসংখ্য সফল অভিযান পরিচালনার মাধ্যমে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার করেছে এবং মাদক কারবারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ( ২৮ মার্চ) ২০২৪ তারিখ আনুমানিক ১৯.৫০ ঘটিকায় র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অবৈধ মাদকদ্রব্য গাঁজার একটি বড় চালান নিয়ে গাজীপুর হয়ে রাজশাহী জেলার দিকে যাচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি জিএমপি, গাজীপুর সদর থানাধীন পোড়াবাড়ী সাকিনস্থ উত্তর সালনা কাটার মাথায় নিউ জুবায়ের হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে ময়মনসিংহ টু ঢাকাগামী মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে বড় মাদক ব্যবসায়ী মোঃ আবুল বাশার (৩৯) পিতা-মোঃ চারু মিয়া, সাং-বায়েক, উত্তরপাড়া, পো-সালদানদী, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাডিয়া এবং মাদক বহানকারী মোঃ রাহিম মোল্লা (২০) পিতা-মোঃ শাহাজান মোল্লা, মাতা-মোছাঃ আলেকা বেগম, সাং-বায়েক, উত্তরপাড়া, পো-সালদানদী, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া দ্বয়’কে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীর নিকট হতে ১০৬ কেজি গাঁজা (যার অর্থমূল্য ১৫,৯০,০০০ টাকা) ১টি প্রাইভেটকার ৪টি মোবাইল ফোন, ১টি হেডফোন, ১টি হাতঘড়ি এবং নগদ ১১৯৭০/-টাকা উদ্ধার করা হয়। আটককৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন জেলার সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছে। আসামী বিভিন্ন সময় সুকৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক দ্রব্য গাঁজা পরিবহন করে রাজধানী ঢাকা এবং গাজীপুর’সহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করেছে মর্মে স্বীকার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর