• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

এ কেমন বানিজ্য? ৭৫০ টাকার শার্টে ২ হাজার ৮৫০ টাকার ট্যাগ

grambarta / ২৩৮ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিতে বিভিন্ন ব্যবসায়ীক অপরাধ ধরা পড়ায় ৪টি প্রতিষ্ঠানের মালিককে ৮৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে বিভিন্ন গার্মেন্টস, কাপড় ও মিষ্টি বিক্রির দোকানে এ তদারকি পরিচালিত হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, চুয়াডাঙ্গা সমবায় নিউমার্কেটের মেসার্স হৃদয় ফ্যাশন নামক প্রতিষ্ঠানে তদারকিকালে নির্ধারিত লাভের অতিরিক্ত লাভে বিভিন্ন কাপড় বিক্রি ও পণ্যের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করার অপরাধে ওই প্রতিষ্ঠানের মালিক আকতার হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৪৫ ধারায় ৫০ হাজার টাকা, মেসার্স আজিজ বস্ত্রালয়ের মালিক আজিজ মাকসুদকে নির্ধারিত লাভের অতিরিক্ত লাভে বিভিন্ন জামা-কাপড় বিক্রির অপরাধে ৪০ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। শহরের প্রিন্স প্লাজায় মেসার্স স্টাইল ওয়ান প্রতিষ্ঠানে তদারকিতে ৭৫০ টাকা মুল্যের একটি শার্টে ২ হাজার ৮৫০ টাকা মূল্যের ট্যাগ লাগানোর প্রমাণ পাওয়া যায়। অর্থাৎ ৭৫০ টাকা দিয়ে কেনা শার্টে ২ হাজার ১০০ টাকা লাভ করা হয়েছে। ইচ্ছা মত অস্বাভাবিক মুল্য বৃদ্ধির অপরাধে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক এ.কে.এম. আলিমুজ্জামানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সেখানকার ব্যবসায়ীদের অস্বাভাবিক মুল্য বৃদ্ধির বিষয়ে বিশেষ সতর্ক করা হয়। এছাড়া শহরের কবরী রোডে মেসার্স ভাই ভাই ফুসকা হাউসকে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ করে বিক্রির অপরাধে ৫১ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। তাছাড়া খন্দকার সুইটস, মিঠাইবাড়ী, সম্পানসহ মিষ্টি বিক্রি প্রতিষ্ঠান গুলোকে ঈদে কোন প্রকার শর্ত দিয়ে পণ্য বিক্রি ও মুল্য বৃদ্ধির বিষয়ে সতর্ক করা হয়েছে। তদারকি কাজে সহযোগীতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা সহিদুল ইসলাম ও চুয়াডাঙ্গা পুলিশের একটি টিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর