• রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

টঙ্গীতে পথ শিশুদের মাঝে নতুন জামা,খাবার ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার  সামগ্রী বিতরণ

grambarta / ১৯১ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
oppo_2

রেজাউল কবির রাজিব :  টঙ্গীতে হাসি ফুটাই ঈদ আনন্দ সংগঠনের উদ্যোগে  ১৯৮ জন তৃণমূল পথ শিশুদের মাঝে নতুন জামা,খাবার ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী, ৫ টি পরিবারকে স্বাবলম্বী করার লক্ষে সেলাই মেশিন  বিতরণ অনুষ্ঠান গতকাল রবিবার টঙ্গীর সিলমুন আব্দুল হাকিম মাস্টার উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। হাসি ফুটাই সংগঠনের সভাপতি মোঃ নাসিমুল হায়দার রাজিবের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক নাঈমের পরিচালনায় তৃনমুল পথ শিশু দের মাঝে নতুন জামা, খাবার , ঈদ উপহার সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি, গাজীপুর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডঃ মোঃ আজমত উল্লা খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত সাবেক সংসদ সদস্য, আব্দুল রশিদ ভুইয়া মেমোরিয়াল ট্রাস্ট পরিচালনা  কমিটির সভাপতি, মহিলা শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি বেগম শামসুন নাহার ভুইঁয়া এমপি,  গাজীপুর মহানগর কৃষক লীগের সভাপতি, ৪৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হেলাল উদ্দিন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোসাঃ হামিদা বেগম, টঙ্গী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডঃ মোঃ হেলাল উদ্দিন, গাজীপুর মহানগর তাঁতী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মোঃ আমান, সিলমুন আব্দুল হাকিম মাস্টার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাহাব উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান মনির, টঙ্গী পূর্ব থানা কৃষক লীগের সভাপতি মোঃমোস্তফা কামাল, গাজীপুর সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা, জ্ঞান অন্বেষণ পাঠাগার পরিচালনা কমিটির সভাপতি মোঃ নাজমুল হক, এডঃ নাদিম আহম্মেদ শিমুল,মনির হোসেন সাগর, মোসাঃ লাভলী বেগম, রুহুল আমিন মাষ্টার, হাসি ফুটাই সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাজেদুল ইসলাম,কোষাধক্ষ্য আব্দুল কাদের সায়েম, আওয়ামী লীগ নেতা মোঃ শাহজাহান তপন, দেলোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা  শাহীন শেখ প্রমুখ। হাসি ফুটাই সংগঠনের সভাপতি মোঃ নাসিমুল হায়দার রাজিব বলেন এ বছর আমাদের ২০ তম তৃণমূল পথ শিশু দের মাঝে নতুন জামা, খাবার, ঈদ উপহার সামগ্রী বিতরণ করে  যাচ্ছি এ বছর থেকে আমারা আত্ম কর্মসংস্থান ও সাবলম্বী করার লক্ষ্যে ৫ টি পরিবারের মাঝে ঈদ উপহার হিসাবে সেলাই মেশিন সরবরাহ করছি, তা আমাদের অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর