• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

চুয়াডাঙ্গায় এক কবিরাজের গলাকাটা মরদেহ উদ্ধার

grambarta / ২১০ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ১ জুন, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গা আব্দুর রাজ্জাক ওরফে রাজাই আলী (৪৮) নামে এক কবিরাজের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ জুন) বেলা ১১টার দিকে জেলার সদর উপজেলার শংকর চন্দ্র ইউনিয়নের কালী ভান্ডারদহ পিরতলী মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ হত্যাকাণ্ডের ঘটনায় কবিরাজ রাজাই আলীর ভাইয়ের ছেলে সানোয়ার হোসেন বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা করেছেন। রাজাই আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের সুবদিয়া গ্রামে কাচারীপাড়ার মৃত দেসের আলীর ছেলে। তিনি কবিরাজী পেশায় যুক্ত ছিলেন, এছাড়া এলাকায় চাষাবাদ করতেন। তার দুই ছেলে মালেশিয়া প্রবাসী। স্থানীয় লোকজনের বরাত দিয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী এসব তথ্য জানান। চুয়াডাঙ্গা সদর থানার ওসি সেকেন্দার আলী জানান, শুক্রবার রাতের কোনো এক সময় কবিরাজ রাজাই আলীকে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে কালী ভান্ডারদহ পিরতলী মাঠের পাশে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার পরিচয় শনাক্ত করে। ওসি সেকেন্দার আলী বলেন, কি কারণে কবিরাজ রাজাই আলীকে গলা কেটে হত্যা করা হয়েছে, তা জানা যায়নি। তবে হত্যাকাণ্ডে জড়িতদের আটক করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর