• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

দর্শনায় মোবাইল দোকানে দুঃসাহসিক চুরি

grambarta / ১৯৪ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার দর্শনায় মোবাইল দোকান ঘরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এতে চোরেরা দোকান ঘরের তালা কেটে প্রায় ১৩ লক্ষ টাকা মূল্যের মূল্যবান স্মার্টফোন চুরি করে নিয়ে গেছে বলে জানিয়েছে দোকান মালিক। সোমবার দিবাগত রাতে দর্শনা রেল বাজার বটতলার তরফদার মার্কেটের মোবাইল দোকান ঘরে চুরির ঘটনা ঘটে। জানাগেছে, দর্শনা রেল বাজার তরফদার সুপার মার্কেটের রমজান আলীর মোবাইল ঘর নামের দোকানের তালা কেটে চোরেরা মোবাইল ঘরে প্রবেশ করে। এরপর চোরেরা মোবাইল ঘরের মধ্যে প্রবেশ করে স্মার্টফোন মোবাইল ফোন সহ প্রায় ১৩’লক্ষ টাকা মূল্যের মূল্যবান ফোন চুরি করে নিয়ে পালিয়েছে চোরেরা। এদিকে ঈদকে সামনে রেখে এ দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চুরির আতঙ্ক বিরাজ করছে। এ মালামাল চুরির সময় চোরেরা দোকানের সামনে সার্টারে তালা লাগিয়ে দেওয়া ও মোবাইল ঘরের সিসি ক্যামেরা বন্ধ থাকা নিয়ে চুরির ঘটনা রহস্যজনক বলে বাজারের ব্যবসায়ী সহ উপস্থিত অনেকে ধারনা করছে। চুরি যাওয়া দোকান ঘর পরিদর্শন করেছেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা। এসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দর্শনা পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র প্যানেল মেয়র-১ রবিউল হক সুমন, দর্শনা রেল বাজার দোকান মালিক সমিতির সভাপতি টিপু সুলতান, সাধারন সম্পাদক সাবির হোসেন মিকা সহ ব্যবসায়ীরা। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, এঘটনায় এখনো পর্যন্ত কোন অভিযোগ হয়নি। তবে চুরির ঘটনা তদন্ত করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর