• রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম
গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র দুর্বল হয়-এমপি রুহুল আমিন বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল

একর প্রতি আখের ফলন বৃদ্ধি ও গুনগত মানসম্পর্ণ আখ উৎপাদনের লক্ষে কেরুতে খামার দিবস অনুষ্ঠিত

grambarta / ৩০৩ ভিউ
প্রকাশের সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : সেচ সার যত্ন, তিনে মিলে রত্ন ও পোকা দমন হাতে-নাতে কম খরচে সুফল তাতে, এ স্লোগানকে সামনে রেখে একর প্রতি আখের ফলন বৃদ্ধি ও গুনগত মানসম্পর্ণ আখ উৎপাদনের লক্ষে আধুনিক কলাকৌশল প্রয়োগ শীর্ষক কর্মশালা ও কেরুর খামার দিবস ২০২৪ পালিত হয়েছে। শনিবার (২৯ জুন) সকাল সাড়ে ১০ টায় কেরু এ্যান্ড কোম্পানীর কৃষি বিভাগের আয়োজনে আকন্দবাড়িয়া পরিক্ষা মূলক খামারে এ খামার দিবস অনুষ্ঠিত হয়। এ খামার দিবসে কেরু এ্যান্ড কোম্পানীর মহাব্যাবস্থাপক জি এম কৃষি আশরাফুল আলম ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, কেরু এ্যান্ড কোম্পানীর ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন। এ সময় তিনি বলেন, আপনারা বেশি বেশি আখ লাগান আপনাদের আখের মূল্য বৃদ্ধি করা হয়েছে । আগামীতে আবার আখের মৃল্য বৃদ্ধি করা হতে পারে। তাই এ বৃহত্তর প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে হলে আখ চাষের কোন বিকল্প নেই। তাই ভালো জাতের বীজ রোপন করুন। দেখবেন আপনারাই লাভবান হচ্ছেন।  আখ চাষীদের কথা চিন্তা করে প্রতি টন ৬ হাজার টাকা করা হয়েছে।এখন আধুনিক পদ্ধতিতে আখ চাষ করা হচ্ছে, এ ভাবে আখ চাষ করা হলে আপনারা বেশি লাভবান হবেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, মহাব্যাবস্থাপক (কারখানা) সুমন কুমার শাহা, মহাব্যাবস্থাপক (অর্থ) আব্দুস সাত্তার, মহাব্যাবস্থাপক (প্রশাসন) এম ইউসুফ আলী,  শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারন সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, আখচাষী কল্যান সমিতির সভাপতি আব্দুল হান্নান, সাধারন সম্পাদক আ. বারী, আখচাষী কেরুর শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি হাফিজুর রহমান হাফিজ, আফজালুল হক ধীরু, আব্দুল আওয়াল, শামীম হোসেন, প্রমুখ। এ অনুষ্ঠানটি পরিচালনা করেন কৃষি সম্পাসারন অধিদপ্তরের ডি জি এম মাহবুবুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর