• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরির প্রতিবাদে গাজীপুর মহানগর ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

grambarta / ২৪১ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪

নিজস্ব প্রতিবেদক  : বাঙালির মহান স্বাধীনতাকে কটাক্ষ, একাত্তরের ঘৃণিত গণহত্যাকারী রাজাকারদের প্রতি সাফাই এবং আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরির প্রতিবাদে টঙ্গীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর মহানগর ছাত্রলীগ। সোমবার (১৫ জুলাই) বিকাল ৪টার দিকে টঙ্গী হোসেন মার্কেট এলাকা থেকে চেরাগ আলী মার্কেট পর্যন্ত এই বিক্ষোভ মিছিল হয়। জানাগেছে, গাজীপুর মহানগর ছাত্রলীগের উদ্যোগে শত শত ছাত্রলীগের নেতাকর্মী হোসেন মার্কেট এলাকা থেকে মিছিল বের করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে টঙ্গী সরকারি কলেজ পর্যন্ত প্রদক্ষিণ করে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু, টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ নিরব, টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের আহ্বায়ক শাহজাদা সেলিম লিটন, টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক সেলিম খান, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শিশির, টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম তুষার প্রমুখ। এ সময় ছাত্রলীগের থানা ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর