• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

১০ বছর পর নিজ জেলায় বিএনপি নেতা সালাউদ্দিন

grambarta / ১৮২ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ১০ বছর পর নিজ জেলা কক্সবাজারে ফিরেছেন। তাকে স্বাগত জানাতে সকাল থেকে কক্সবাজার বিমানবন্দরসহ আশপাশের এলাকায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী জড়ো হন। তিন কিলোমিটার জুড়ে রাস্তার দুপাশে সারিবদ্ধ হয়ে হাজার হাজার নেতা কর্মী তাকে স্বাগত জানান। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বেসরকারি একটি বিমানে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। বিএনপির শীর্ষ এ নেতাকে স্বাগত জানিয়ে তোরণ-ব্যানার-ফেস্টুনে কক্সবাজারের সড়ক-উপসড়ক ছেয়ে ফেলেছেন জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী জানিয়েছেন, সালাহউদ্দিন আহমেদকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল পূর্ব থেকে। কক্সবাজার বিমানবন্দর থেকে কক্সবাজার বাস টার্মিনাল পর্যন্ত রাস্তার দুপাশে হাজার হাজার দলীয় নেতাকর্মী ও সাধারণ জনতা ব্যানার ফেস্টুন নিয়ে জন্মভূমিতে ফিরা জাতীয় নেতা সালাউদ্দিন আহমেদকে শুভেচ্ছা জানান।কক্সবাজার থেকে তিনি সড়ক পথে বিভিন্ন পথসভায় বক্তব্য দেওয়ার পর যাবেন নিজ জন্মস্থান পেকুয়াতে। সেখানে আজ সন্ধ্যায় স্থানীয় বিএনপি আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে তার। এই সফরে সালাহউদ্দিন আহমেদ সপ্তাহখানেক কক্সবাজারে অবস্থান ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত, তাদের কবর জিয়ারত এবং বিগত ১৬ বছরে স্বৈরাচারী সরকারের নির্যাতন-নিপীড়নে নিষ্পেষিত নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানিয়েছেন জেলা বিএনপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর