• রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

টঙ্গীতে চলন্ত ট্রেনের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু

grambarta / ১৯৬ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে চলন্ত ট্রেনের সাথে ধাক্কা লেগে আশরাফুল মিয়া (২৩) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২ সেপ্টেম্বর সোমবার দুপুরে স্থানীয় গাজীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল মিয়া নেত্রকোনা জেলার খালিয়াজুড়ী গ্রামের মওলা মিয়ার ছেলে। তিনি গাজীবাড়ী পুকুরপাড় এলাকার জনৈক জজ মিয়ার বাড়ীতে ভাড়া থেকে স্থানীয় একটি পোষাক কারখানায় কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার দুপুরে কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন নিহত আশরাফুল। এসময় অসর্তক অবস্থায় রেললাইন পার হতে গিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছোটন শর্মা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর