• রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

ভারতীয় কর্মকর্তাদের প্রত্যাহারসহ ২০ দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

grambarta / ১৮৪ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় সরকার ঘোষিত নতুন বেতন কাঠাম অনুযায়ী বেতন বৃদ্ধি, ভারতীয় কর্মকর্তাদের প্রত্যাহারসহ ২০ দফা দাবিতে কোমল পানীয় তৈরি প্রতিষ্ঠান ট্রান্সকম বেভারেজের শ্রমিকরা আন্দোলন করেন। পরে সেনাবাহিনী ও শিল্পপুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ট্রান্সকম বেভারেজ কারখানাটির মূল ফটকের সামনে এ আন্দোলন করেন কারখানাটির শ্রমিকরা।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, কারখানা কর্তৃপক্ষ সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করছে না। আন্দোলনরত শ্রমিকদের দাবি নূন্যতম বেতন ৭ হাজার টাকায় বৃদ্ধি, সব শ্রমিকদের তিন বছর পর পর পদন্নোতি করা, নারী শ্রমিকদের রাতে ডিউটি না করিয়ে প্রতিমাসের নির্ধারিত সময়ে বেতন প্রদান করা, কারখানা থেকে ভারতীয় কর্মকর্তাদের প্রত্যাহারসহ ২০ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যান শ্রমিকরা। এসময় শ্রমিকরা মালিক পক্ষের লোকজনদের এনে শ্রমিদের সমস্যা সমাধান করে কারখানাটির সিনিয়র প্লান্ট ম্যানেজারকে চাকরিচ্যুত করার দাবি জানান। পরে খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি ও শিল্প পুলিশের সদস্যরা এসে শ্রমিকদের শান্তিপূর্ণভাবে আন্দোলন করার আহবান জানান। গাজীপুর শিল্প পুলিশের কালিয়াকৈর জোনের ওসি নিতাই চন্দ্র সরকার জানান, ট্রান্সকম বেভারেজ লিমিটেডের শ্রমিকরা ২০ দফা দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে কারখানাটির মূল ফটকের সামনে আন্দোলন করে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বসে শ্রমিকদের তাদের সমস্যাটি সমাধান করার আহ্বান জানিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর