• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

আমি ঢাকায় আছি, দেশ ছেড়ে যাইনি

grambarta / ১৭৮ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : সদ্য সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান দেশ ছেড়েছেন বলে মঙ্গলবার সন্ধ্যায় কয়েকটি টিভি চ্যানেলে খবর প্রকাশ করে। তবে ওবায়দুল হাসান একটি গণমাধ্যমকে বলেন, পাসপোর্ট বাতিল হয়েছে, দেশ ছাড়ার প্রশ্নই আসে না। প্রকাশিত খবরে দাবি করা হয়, সাবেক প্রধান বিচারপতি মঙ্গলবার দেশ ছেড়েছেন। একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়, তিনি যুক্তরাষ্ট্রে গেছেন। এমন খবর প্রকাশের পরই জনমনে প্রশ্ন জাগে, পাসপোর্ট বাতিল হওয়ার পর কিভাবে দেশ ছাড়লেন সাবেক বিচারপতি। মঙ্গলবার সন্ধ্যায় একটি গণমাধ্যমে দেশ ছাড়ার বিষয়টি মিথ্যা বলে জানান সদ্য সাবেক বিচারপতি ওবায়দুল হাসান। তিনি বলেন, ‘আমি ঢাকায় আছি। আমি দেশ ছেড়ে যাইনি। আমার লাল পাসপোর্ট সরকার বাতিল করেছে। তাই আমার দেশ ছাড়ার প্রশ্নই আসে না। এটা সম্পূর্ণ মিথ্যা। ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলেন বিচারপতি ওবায়দুল হাসান। গত ১০ আগস্ট ছাত্র-জনতার দাবির মুখে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের পাঁচ বিচারপতি পদত্যাগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর