• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

গাজীপুরে সাত ওসিকে একযোগে বদলি

grambarta / ১৯৭ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মেট্রোপলিটন পুলিশে কর্মরত সাত ওসিকে একযোগে বদলি করা হয়েছে। গত বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টারের অ্যাডিশনাল আইজির (অ্যাডমিনিস্ট্রেশন) দায়িত্বে থাকা অ্যাডিশনাল ডিআইজি (ফিন্যান্স) আবু হাসান মুহাম্মদ তারিকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। বদলিকৃত ওসিরা হলেন- গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম নৌ পুলিশে, গাছা থানার ওসি মোহাম্মদ জিয়াউল ইসলামকে ঢাকায় এসবিতে, পূবাইল থানার ওসি সাখাওয়াত হোসেনকে খুলনা রেঞ্জে, টঙ্গী পশ্চিম থানার ওসি কামরুজ্জামান, সদর থানার ওসি মুস্তাফিজুর রহমান ও গাজীপুর মহানগর কোর্ট ইন্সপেক্টর সানোয়ার জাহানকে সিআইডিতে, এবং পুলিশ পরিদর্শক (ওসি) এ. কে. এম আশরাফ উদ্দিনকে টুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশসহ নাটোর, বগুড়া, মৌলভীবাজার, রংপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, সিলেট জেলায় কর্মরত ৫১ পুলিশ পরিদর্শককে (ইন্সপেক্টর) একযোগে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বদলি হওয়া পুলিশ সদস্যদের ১৭ সেপ্টেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য ছাড়পত্র গ্রহণ করতে হবে। অন্যথায় ১৮ সেপ্টেম্বরে তাৎক্ষণিক অবমুক্ত হয়েছে মর্মে গণ্য হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর