• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

সমাবেশ পিছিয়েছে বিএনপি, কাল জরুরি সংবাদ সম্মেলন

grambarta / ১৯২ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : পূর্ব নির্ধারিত ১৫ সেপ্টেম্বর রবিবার বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে নয়া পল্টনে অনুষ্ঠেয় বিএনপির সমাবেশ পেছানো হয়েছে। সমাবেশটি আগামী ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার হবে। এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টা ৫০ মিনিটে গুলশানে দলের চেয়ারপারসনের অফিসে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। আগামীকাল রবিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে গুলশানে দলের চেয়ারপারসনের অফিসে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। দলের স্থায়ী কমিটি সদস্যদের নিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে বক্তব্য রাখবেন। বিএনপির নানা পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, সকালের সংবাদ সম্মেলনটি জরুরিভাবেই করা হচ্ছে। এ কারণে সমাবেশ পেছানো হয়েছে। বিশেষ করে সর্বশেষ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যের নানা বিষয়ে মত জানাতে পারে বিএনপি। এক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনে এখনও বিগত সরকারের ঘনিষ্ঠদের অবস্থানসহ রাষ্ট্রীয় ও প্রশাসনিক স্তরের উচ্চ পর্যায়ে সাবেক সরকারের অনুরাগীদের বিষয় উঠে আসতে পারে। দলের প্রভাবশালী এক নেতা শনিবার রাতে বলেন, প্রধান উপদেষ্টার সর্বশেষ বক্তব্য, দেশের প্রশাসনিক স্তরে অনিশ্চয়তা, দলীয় নেতাকর্মীদের মামলা সংক্রান্ত বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ভিন্ন অবস্থানসহ অনেকগুলো উদ্বেগের জায়গা তৈরি হয়েছে। বিশেষ করে সুনির্দিষ্ট একটি ধর্মভিত্তিক দলের অনুসারীদের প্রাধান্য দেওয়া, আইনশৃঙ্খলা জনিত পরিস্থিতি ও এর উত্তরণ নিয়ে উদ্বিগ্ন। জানতে চাইলে রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবহিত নই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর