• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পৃথক পৃথক অভিযান : আটক-২, ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা

grambarta / ১৩৫৩ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পৃথক পৃথক দুটি অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে ভিন্ন মেয়াদে দেওয়া হয়েছে জেল জরিমানা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চুয়াডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) মো:সাজ্জাদ হোসেন। সূত্রে জানাগেছে, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) চুয়াডাঙ্গা মো: সাজ্জাদ হোসেনের নেতৃত্বে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান ও সাহারা ইয়াসমিন সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সদস্যরা চুয়াডাঙ্গা সদর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান করে আসামি মো:স্বপন (৩৪), পিতা: মৃত:সামাদ আলী, গ্রাম:বুজরুক গড়গড়ী জোহা মুন্সি পাড়া, থানা:চুয়াডাঙ্গা জেলা: চুয়াডাঙ্গা কে সদর থানাধীন বুজরুক গড়গড়ী মুন্সিপাড়া চন্দনের আম বাগানের মধ্যে হইতে ১ লিটার তাঁড়ি সহ গ্রেপ্তার করা হয়, উক্ত গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১’শ টাকা অর্থদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন। এদিকে পৃথক আরেকটি অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর থানাধীন বুজরুক গড়গড়ী মুন্সিপাড়া চন্দনের আম বাগানের মধ্যে এসময় আটক করা হয় গাইদঘাট গ্রামের মো: রহিদুল ইসলামের ছেলে মো: লাল মিয়া (২৬)কে। তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ২০ গ্রাম গাঁজা। আটককৃত লাল মিয়াকে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১’শ টাকা অর্থদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর