• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

জীবননগর পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলাম পুলিশের হাতে গ্রেফ’তার

grambarta / ২২৪ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : হত্যাচেষ্টা ও চাঁদাবাজি মামলায় চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম (৬৩) পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার (২১শে নভেম্বর ২০২৪) রাত পৌনে ১০টার দিকে জীবননগর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি জীবননগর পৌরশহরের শাপলাকলি পাড়ার মৃত সিরাজুল মণ্ডলের ছেলে। পুলিশ জানায়, গত ১৮ই অক্টোবর জীবননগর উপজেলার রাজনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে হত্যাচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে ১২২ জনের নাম উল্লেখসহ ১০০-১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে জীবননগর থানায় একটি মামলা দায়ের করেন। প্রাথমিক তদন্তে উক্ত মামলার ঘটনার সাথে রফিকুল ইসলামের সম্পৃক্ততা ছিল বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার সকালে গ্রেফতারকৃত আসামিকে চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর