• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

চকলেটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ মামলার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড 

grambarta / ২১২ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : মেহেরপুরে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে তসলেম উদ্দীন (৬০) নামের এক ব্যক্তির যাবজ্জীবন স্বশ্রম কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত । আজ বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা নারী ও শিশু ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক তৌহিদুল ইসলাম এ রায় প্রদান করেন। দণ্ডিতকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। মামলার বিবরণে জানা গেছে, ২০২৩ সালের ২২ অক্টোবর তসলেম উদ্দিন চকলেটের প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী মাঠের একটি ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। রক্তাক্ত অবস্থায় ওই শিশু কন্যা বাড়িতে গেলে পরিবারের লোকজন তাকে প্রথমে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে শিশু নির্যাতন দমন আইনে মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে তসলেম উদ্দীনের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সালের ৯ (১) ধারায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। মামলায় বাদি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. রোকেয়া ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন একেএম আসাদুল আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর