• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

ভ্রাম্যমান আদালতে জরিমানা, ইউএনও অফিসের সামনে আখ চাষীদের বিক্ষোভ

grambarta / ১৫৭ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আখের গুড় তৈরীতে ব্যাস্ত সময় পার করছেন কৃষকরা। বিভিন্ন এলাকায় আখ থেকে গুড় তৈরীর এ কার্যক্রম তদারকিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন। রবিবার হওয়া এ অভিযানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কয়েকজন কৃষককে লাখ টাকা জরিমানা করা হয়। এ জরিমানার প্রতিবাদ ও কৃষকদের হয়রানী করার অভিযোগ তুলে, সোমবার শিবগঞ্জ ইএনও অফিসে জড়ো হয়ে বিক্ষোভ করে কৃষকরা। কৃষকরা জানান, তারা প্রতিবছরের মত এ বছরও আখের রস থেকে গুড় তৈরীর কার্যক্রম শুরু করেছেন, কিন্তু অভিযানের নামে তাদের হয়নারী করা হয়েছে। গুড় তৈরীর চুলাসহ অনান্য সরঞ্জাম নষ্ট করা হয়েছে। এতে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি। আমাদের মত গরিব কৃষকের উপর এটা জুলুম। এর প্রতিবাদ করতেই আমরা ইউএনওর কাছে এসেছি। এ বিষয়ে, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) আফতাবুজ্জামান আল ইমরান বলেন, রবিবার শিবগঞ্জ ধাইনগর সড়কে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে আখ থেকে গুড় উৎপাদনের ক্ষেত্রে হাইড্রোজ নামে রাসায়নিক দ্রব্য মেশানোর প্রমান পাওয়া যায়। অভিযানে দু-ধরনের গুড় পাওয়া যায়, হাইড্রোজ মেশানো ও হাইড্রোজ ছাড়া। তারা নিজেদের খাওয়ার জন্য যে গুড় তৈরী করছেন সেখানে হাইড্রোজ দেন না, অপর পক্ষে বিক্রির জন্য যেগুলো তৈরী করছেন সেখানে তারা এ ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করছেন। এসব ৫জন আখচাষিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এই ক্ষোভ থেকেই তারা তার বিক্ষোভ করছেন। পরে কৃষকদের প্রতিনিধিদের সাথে আমি কথা বলেছি, পরে তাদের বোঝানোর পর তারা ফিরে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর