• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

উন্নত প্রযুক্তিতে আখচাষের মাধ্যমে অধিক মুনাফা অর্জন সম্ভব : আখচাষিদের প্রশিক্ষনকালে কেরুর এমডি রাব্বিক হাসান

grambarta / ২৫২ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : কেরুজ চিনিকলের আখচাষিদের প্রশিক্ষন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে কেরুজ ট্রেনিং কমপ্লেক্সে অনুষ্ঠিত প্রশিক্ষন কর্মসূচিতে পূর্ব ও পশ্চিম সাবজোনের আখচাষিরা অংশ নেন। এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, আখচাষিরা চিনিকলের প্রাণ। বেশী বেশী আখচাষ না করলে এ অঞ্চলের অন্যতম অর্থনৈতিক চালিকা শক্তি কেরুজ চিনিকল বদ্ধের দৌড়গোড়ে পৌছাবে দিনদিন। আলোকিত এ অঞ্চল অন্ধকারে নিমজ্জিত হবে, ক্ষতিগ্রস্থ হবে অর্থনৈতিকভাবে। তাই কেরুজ চিনিকলটি রক্ষার সাথে বেশী বেশী আখচাষের বিকল্প নেই। মনে রাখতে হবে সনাতন পদ্ধতি পিছে ফেলে উন্নত প্রযুক্তিতে আখচাষে অধিক মুনাফা অর্জন সম্ভব। একটি কথা সকলের জানা দরকার দা-হাসুয়া দিয়ে আখ কাটলে গোড়াই অনেকটা আখ থেকে যায়, যে কারণে ফলন কমে। মাড়াইয়ের ক্ষেত্রেও চিনি আহরণের হার কমে যায়। সেক্ষেত্রে সকলে এ মরসুম থেকে দা-হাসুয়া বাদ দিয়ে কোদাল ব্যবহার করে আখ কর্তন করবেন। এতে আপনারা যেমন লাভবান হবেন, তেমনি চিনি আহরণের হারও বাড়বে। প্রশিক্ষনসভার সভাপতিত্ব করেন চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভূইয়া। অতিথি ছিলেন, ডিজিএম (সম্প্রসারণ) মাহবুবুর রহমান, ডিজিএম (বীজ) দেলোয়ার হোসেন, পশ্চিম সাবজোন প্রধান মোস্তাহিদুল ইসলাম, পূর্ব সাবজোন প্রধান মাহফুজুল আলম রতন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর