• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আলোচনা সভা

grambarta / ১৫৩ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্বগড়ি” এই প্রতিপাদ্যকে ধারন করে (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রশাসক মাশরুবা ফেরদৌস। রূপান্তরের আয়োজনে এবং ওয়াটার এইড ও সুইসকন্ট্রাক বাংলাদেশ এর সহযোগীতায় সোমবার সকাল ১১ টায় সাতক্ষীরা পৌরসভার হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ। রূপান্তরের ওয়ার্ড মবিলাইজেন অফিসার নাছরিন সুলতানা মৌ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা এমডি লিয়াকাত আলী ও ওয়াটার এইড প্রতিনিধি ইরফান আহমেদ খান। সভায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক তামান্না জাবরিন, জয়ীতা পুরস্কার প্রাপ্ত নারী শাম্মী আক্তার রিতা ও করবী সুলতানা প্রমুখ। সভায় অংশগ্রহন করেন সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, ইয়থ লিডার ও বিভিন্ন নারী নেত্রীগণ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রূপান্তরের গো-ফর ইমপ্যাক্ট প্রকল্প ব্যবস্থাপক সৈয়দ আসাদুল হক। সভায় বক্তারা বলেন নারী নির্যাতন রোধে পরিবার থেকেই সর্বপ্রথম সচেতনতা বৃদ্ধির করতে হবে। পাশাপাশি সকল ধরনের নির্যাতন প্রতিরোধ ও নারী পুরুষের মধ্যে বৈষম্য রোধে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর