• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

চুয়াডাঙ্গার শীর্ষ সন্ত্রাসী সাখাওয়াত গ্রেফতার

grambarta / ২৩৬ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার শীর্ষ সন্ত্রাসী সাখাওয়াত হোসেনকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সাখাওয়াত হোসেন এর বিরুদ্ধে হত্যা, চুরি, বিস্ফোরক, অস্ত্র, ও হয়রানিসহ জীবননগর থানায় ৫ টি মামলা রয়েছে। সেনাবাহিনীর চুয়াডাঙ্গা ক্যাম্প জানায়, ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) বাংলাদেশ সেনাবাহিনীর চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের একটি টহল দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাখাওয়াত হোসেনকে জীবননগর থেকে গ্রেফতার করে। পরবর্তীতে তাকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম সম্পূর্নের জন্য জীবননগর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। সাখাওয়াত জীবননগর উপজেলার শাখারিয়া গ্রামের মৃত আনোয়ার হোসেনর ছেলে। জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস বলেন, শুক্রবার সন্ধ্যায় সেনাবাহিনী সাখাওয়াত কে থানায় হস্তান্তর করেছে। আগামীকাল শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে। ওসি আরো বলেন, সাখাওয়াত এর আগে একটি মামলায় যাবজ্জীবন জেল খেটেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনসহ ৫ টি মামলা রয়েছে জীবননগর থানায়। সাখাওয়াত হোসেনের জীবননগর থানায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির ত্রাস হিসেবে পরিচিত। তার গ্রেপ্তারে এলাকার স্বস্তি ফিরে এসেছে। চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের লে. শাহরিয়ার হান্নান দীপ্ত বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর