• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৩৭ নং ওয়ার্ড সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন হাজী শাকিল জয়

ইজতেমা ঘিরে সব গোয়েন্দা সংস্থার সমন্বয়ে ৫ স্তরের নিরাপত্তা : র‍্যাব মহাপরিচালক

grambarta / ৫৫৫ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : আগামী শুক্রবার শুরু হতে যাওয়া এবারের বিশ্ব ইজতেমা ঘিরে সব গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক এম খোরশীদ হোসেন। আজ বুধবার সকালে টঙ্গীর ইজতেমা ময়দানের পাশে র‍্যাবের কন্ট্রোল রুমে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। র‍্যাব মহাপরিচালক বলেন, এবারের ইজতেমা আয়োজনে জঙ্গি বা কোনো উগ্রবাদী সংগঠনের হুমকি নেই। সকল গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে র‍্যাব পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য রয়েছে একটি মূল নিয়ন্ত্রণ কক্ষ ও দুটি উপ-নিয়ন্ত্রণ কক্ষ। তিনি আরও বলেন, ‘তা ছাড়া র‍্যাবের বোম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড ও স্ট্রাইকিং ফোর্স কাজ করছে। তুরাগ নদীতে টহলের জন্য র‍্যাবের স্পিডবোট থাকছে। ৯টি অবজারভেশন পোস্ট, ৯টি ওয়াচ টাওয়ার সার্বক্ষণিক মনিটরিং করছে। পুরো ময়দান পর্যবেক্ষণের জন্য আকাশপথে আজ থেকেই র‍্যাবের হেলিকপ্টার টহল দিচ্ছে। র‍্যাব।ইজতেমায় আগত মুসল্লিদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেবে বলেও তিনি জানান। টঙ্গীর তুরাগ নদের তীরে আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। এতে অংশ নিচ্ছেন মাওলানা জোবায়েরপন্থীরা। দ্বিতীয় ধাপে অংশ নেবেন ভারতের মাওলানা সাদপন্থীরা। ইজতেমায় যোগ দিতে ইতিমধ্যে ময়দানে আসতে শুরু করেছেন মুসল্লিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর