• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

টঙ্গী আব্দুল্লাহপুর বেইলি ব্রিজ ভেঙে ট্রাক তুরাগ নদীতে

grambarta / ২৪০ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক  : গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেইলি ব্রিজ ভেঙে একটি ট্রাক তুরাগ নদীতে পড়ে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এর ফলে মহাসড়ক ব্যবহারকারী যানবাহন ও যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, সকালে ট্রাকটি নদীতে পড়ে যাওয়ার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। বিষয়টি সড়ক ও জনপথ বিভাগকে জানানো হয়েছে, এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে নিশ্চিত করেছে। এ ঘটনার কারণে টঙ্গী ব্রিজ দিয়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। তাই বিকল্প পথে চলাচলের জন্য সকল যাত্রী ও যানবাহন চালকদের অনুরোধ জানানো হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ট্রাফিক আপডেটে জানিয়েছে, “টঙ্গী ব্রিজ এড়িয়ে কামারপাড়া মুন্নুগেট বিকল্প সড়ক ব্যবহার করুন। দুর্ঘটনার পর পুরো এলাকায় যানজট ও যাত্রী দুর্ভোগের আশঙ্কা তৈরি হয়েছে। তাই সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার এবং বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর