• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

চুয়াডাঙ্গায় আনসার ও ভিডিপি সদস্যের মাঝে কম্বল বিতরণ

grambarta / ২৪১ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
Oplus_131072

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় আনসার ও ভিডিপির সদস্যদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে আলুকদিয়া আনসার ও ভিডিপি জেলা কার্যালয়ে এ শীতবস্ত্র (কোম্বল) বিতরণ করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চুয়াডাঙ্গা জেলা কমান্ড্যান্ট ফারুক ইসলাম উপস্থিত থেকে জেলার ৪টি উপজেলার ২ শত জন ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় তিনি বলেন- গ্রামে-গঞ্জে ছড়িয়ে থাকা বাহিনীর সদস্যরাই এ বাহিনীর প্রাণ। বিভিন্ন সামাজিক সমস্যা যেমন ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক ইত্যাদি প্রতিরোধে এবং দুর্যোগের সময় তারা সচেতনতা সৃষ্টি করে ও বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে। ভাতাভোগী ও অন্যান্য স্বেচ্ছাসেবী এসব সদস্যরা বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষায় ও ভূমিকা পালন করে। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এসজিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়ের সদয় দিকনির্দেশনা ও উদ্যোগে চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন জেলায় এ বাহিনীর সদস্যদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। বাহিনী কর্তৃক প্রদত্ত এসব শীতবস্ত্র চুয়াডাঙ্গা জেলার সদস্যদের শীতের কষ্ট লাঘব করবে বলে আশা করি।
শীতবস্ত্র (কোম্বল) বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলন- সার্কেল অ্যাডজুট্যান্ট, আবুল হাসানাত ও লতিফুল আলম, উপজেলা প্রশিক্ষক আরিফুল রহমান, আলমডাঙ্গা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম, ইউনিয়ন দলনেত্রী তাহমিনা খাতুন, ইউনিয়ন দলনেতা রহমত আলীসহ চুয়াডাঙ্গা ৪ উপজেলার ভাতাভোগী সদস্যগণ। শীতবস্ত্র বিতরণ শেষে ভাতাভোগী সদস্য সদস্যাদের সাথে জেলা কমান্ড্যান্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর