• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

রামপালে চারদিন ধরে নিখোঁজ শিশুর মরদেহ নদী থেকে উদ্ধার

grambarta / ১৮৭ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

রামপাল(বাগেরহাট)প্রতিনিধি: বাগেরহাটের রামপালে গত চারদিন ধরে নিখোঁজ হওয়া শিশু মোঃ আবু তাহলা (৪) শিশুর মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে দাউদখালী নদীর সগুনা দক্ষিণ পাড়া এলাকায় মোঃ আজিজ শেখের জাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শিশু আবু তালহা উপজেলার পার গোবিন্দপুর এলাকার মোঃ তারেক শেখ ও সাদিয়া বেগম দম্পতির সন্তান। শিশুটি গত চারদিন আগে তার বাড়ি থেকে ফয়লা বাজারে আসতে গিয়ে পথিমধ্যে হারিয়ে যায়। পরবর্তীতে তার পরিবার অনেক খোঁজাখুঁজি করে কোথাও তার সন্ধান পায়না। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শিশুটি হারিয়ে গিয়েছে বলে একাধিক পোস্ট করা হয়। পরবর্তীতে শিশুর বাবা রামপাল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।স্থানীয়রা জানায়, সোমবার ১২টার দিকে বাড়ির পার্শ্ববর্তী খালে মাছ ধরার জাল দেখা যায় একটি বাচ্চার মরদেহ। পরবর্তীতে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে নিখোঁজ হওয়া তালহার পরিবারকে জানায়, তারা এসে উদ্ধার হওয়া মরদেহটি তালহার বলে শনাক্ত করে।এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, বাইনতলা ইউনিয়নের দাউদখালী নদী থেকে নিখোঁজ হওয়া শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর