• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) কর্তৃক আটককৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস

grambarta / ১৮৫ ভিউ
প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

সাতক্ষীরা প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের অতন্ত্র প্রহরী। বিজিবি সীমান্তে জনগণের নিরাপত্তা ও আস্থার প্রতীক। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি জাতীয় অর্থনীতিতে মূল্যবান ভূমিকা রাখছে। বিশেষ করে সীমান্তে মাদকসহ সকল চোরাচালানের বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশ এর মহাপরিচালক “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেছেন। মহাপরিচালক, বিজিবি এর নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর সৈনিকগণ মাদক চোরাচালান দমনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা জেলার ৫৪ কিঃমিঃ সীমান্ত এলাকা থেকে ৩৩ বিজিবি এর সদস্যগণ গত ১৫ ফেব্রুয়ারি ২০২৩ হতে ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত সীমান্ত হতে মালিকবিহীন অবস্থায় অবৈধ ভারতীয় ফেন্সিডিল ৭ হাজার ৪৫৬ বোতল, ভারতীয় বিভিন্ন প্রকার মদ-১৭ হাজার ২১৮ বোতল, ভারতীয় গাঁজা-৯৩ কেজি ৫০৩ গ্রাম, ভারতীয় হিরোইন-৭ কেজি ১০০ গ্রাম, ভারতীয় ইয়াবা ট্যাবলেট-৩ লক্ষ ২৮ হাজার ৮৫৩ পিচ, ভারতীয় এলএসডি-২৪ বোতল, ভারতীয় ক্রিষ্টাল মেথ আইস- ৪ কেজি ৫৫২ গ্রাম, ভারতীয় অনাগ্রা ট্যাবলেট-৪০ হাজার ৯০৭ পিচ, ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ- ২ কোটি ৬৩ লক্ষ ৪০ হাজার ৪৭১ পিচ, ভারতীয় ইনজেকশন ড্রাগ-৩৮ বোতল, ভারতীয় পাতার বিড়ি-১৩ লক্ষ ৪৮ হাজার ৫৫৩ পিচ, ভারতীয় তামাকের গুড়া- ২০ কেজি আটক করতে সক্ষম হয়েছে। আটককৃত এসব মাদকদ্রব্যসমূহ ১৯ জানুয়ারি সকাল ১১ টায় খুলনা পিএসসি সেক্টর কমান্ডার কর্নেল মোঃ মেহেদী হাসান চৌধুরী, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসিজি, সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার মোঃ মাসুদ রানা, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং বিভাগীয় প্রধান, মেডিসিন বিভাগ, ডাঃ কাজী আরিফ আহমেদ,
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম আরিফ রায়হান, র‍্যাব-৬, সিপিসি-১ কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত)
সরদার ইকবাল হোসেন, সাতক্ষীরা সদর থানা
পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), মিজানুর রহমান শরীফ,
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের
উপ-পরিচালক বিজয় কুমার মজুমদার, উপ-পরিদর্শক, রবীন্দ্র নাথ ঘোষ, কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট সার্কেলের রাজস্ব কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দের উপস্থিতিতে ধ্বংস করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর