• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল’র বিরুদ্ধে দুদকের মামলা

grambarta / ১৩৩ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে গাজীপুর-২ আসনের সাবরক সংসদ সদস্য ও সাবরক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া তার স্ত্রীর নামে থাকা সম্পদের বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারী) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আক্তার হোসেন জানান, জাহিদ আহসান রাসেলের নামে ৫ কোটি ৭৪ লাখ ৫ হাজার ৭৭০ টাকা মূল্যের সম্পদের তথ্য পাওয়া যায়। এই সম্পদ অর্জনে তার আয়ের উৎস পাওয়া যায় ২ কোটি ৮ লাখ ৪৩ হাজার ২০ টাকা। বাকি ৩ কোটি ৬৫ লাখ ৬২ হাজার ৭৫০ টাকার কোনো বৈধ আয়ের উৎস পাওয়া যায়নি। যা তিনি ক্ষমতার অপব্যবহার ও অসাধু উপায়ে অর্জন করেছেন।রাসেলের স্ত্রী মিসেস তাহেরা খাদিজার নামে ৪৮ লাখ ২৫ হাজার ৯৭৮ টাকা মূল্যের সম্পদ পাওয়া যায়। তার আয়ের উৎস পাওয়া যায় ৩১ লাখ ৫৩ হাজার ২৭৬ টাকা এবং পারিবারিক অন্যান্য খাতে ব্যয় পাওয়া যায় ২৭ লাখ ৮৮ হাজার ৪৭৮ টাকা। নিট আয়/সঞ্চয়ের চেয়ে ২০ লাখ ৩৬ হাজার ৫২২ টাকার সম্পদ বেশি পাওয়া গেছে। যার কোনো গ্রহণযোগ্যতা পাওয়া যায়নি। এ ছাড়া রাসেলের পাঁচটি ব্যাংক হিসাবে সন্দেহজনক ৮ কোটি ৮৭ লাখ ৫৫ হাজার ৯০৮ টাকা জমা ও ৮ কোটি ৬৩ লাখ ৯ হাজার ৯১৬ টাকাসহ মোট ১৭ কোটি ৫০ লাখ ৬৫ হাজার ৮২৪ টাকা উত্তোলন, হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরপূর্বক আয়ের উৎস আড়াল করেছেন বলে অনুসন্ধানে প্রমাণিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর