• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

দর্শনা থানা পুলিশের পৃথক মাদক বিরোধী অভিযান : ফেনসিডিল ও গাজা সহ আটক-১, মোটরসাইকেল ও পাখি ভ্যান উদ্ধার

grambarta / ১৫৮ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : দর্শনা থানা পুলিশ পৃথক পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাজা সহ এক মাদক কারবারিকে আটক করেছে। আটককৃতদের কাছে থেকে উদ্ধার করা হয়েছে ফেন্সিডিল ও গাঁজা। জব্দ করা হয়েছে মোটরসাইকেল ও পাখি ভ্যান। সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা’র সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর তত্বাবধানে দর্শনা থানার এসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমান সহ সঙ্গীয় ফোর্স বুধবার (২৬ ফেব্রুয়ারী) গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনা থানাধীন আকুন্দবাড়ীয়া গ্রামস্থ দর্শনা টু জীবননগর গামী মহাসড়কের দর্শনা ফিলিং স্টেশন এর সামনে পাকা রাস্তার উপর। এসময় আটক করা হয় আকুন্দবাড়ীয়া (নতুনপাড়া) গ্রামের

মোঃ মুছা হকের ছেলে মোঃ মাহাবুল রহমান @ লাদেন (৪৫)কে। তার কাছ থেকে উদ্ধার করা হয় অবৈধ মাদকদ্রব্য ২০ (বিশ) বোতল ফেন্সিডিল, মূল্য অনুমান ৪০ হাজার টাকা,২ (দুই) কেজি গাঁজা, মূল্য অনুমান ৬০ হাজার টাকা ও ১ (এক) টি পাখি ভ্যান, মূল্য অনুমান ৬০ হাজার টাকা। এদিকে একই দিন বিকাল ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই(নিঃ) মোঃ মাসুদুর রহমান সহ সঙ্গীয় ফোর্স মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন
দর্শনা থানাধীন রাঙ্গিয়ারপোতা নতুনপাড়াস্থ রাঙ্গিয়ারপোতা টু শিংনগরগামী সড়কে জনৈক মোঃ আব্দুল জরিপ (৫০), পিতা-মৃত আমির হোসেন এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর। এসময় উদ্ধার করা হয় অবৈধ মাদকদ্রব্য ২ (দুই) কেজি গাঁজা, মূল্য অনুমান ৬০ হাজার টাকা (ষাট হাজার) টাকা ও ১টি মোটরসাইকেল, মূল্য অনুমান ১ লক্ষ ২০ হাজার টাকা। এঘটনায় এসময় আটক করা হয় রাঙ্গিয়ারপোতা (নতুনপাড়ার) মৃত আবুল কাশেমের ছেলে মোঃ মধু মিয়া (৩৮)কে। পালাতক দেখিয়ে ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর