• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

বিয়েবাড়িতে গন্ডগোলের জেরে বর সহ কয়েকজন অবরুদ্ধ : ভুক্তভোগীদের উদ্ধার করতে গিয়ে ওসি নিজেই বিপাকে, উদ্ধার করল সেনাবাহিনী

grambarta / ১৭৬ ভিউ
প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বিয়েবাড়িতে অবরুদ্ধ লোকজনকে উদ্ধারে গিয়ে আটকে পড়া ওসিকে উদ্ধার করল সেনাবাহিনী সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. ওয়াজেদ হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ওসি সাহেব ফোন করেছিলেন। তাঁদের হেল্প করাটাও আমাদের দায়িত্ব। তবে এলাকাবাসী খুব খারাপ করেছে। কাজটি তারা ঠিক করেনি। আমাদের কথাও তারা শুনতে চায়নি। এ বিষয়ে জানতে চাইলে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাকিম আজাদ বলেন, বিয়েবাড়িতে তিনজনকে আটকে রাখা হয়েছিল। মামলার কথা বলে তাঁদের উদ্ধার করতে গিয়েছিলাম। এ সময় আমাদের দিকে ঢিল ছোড়া হয়। তখন পাশের এক বাসায় ঢুকে পড়েছিলাম। পরে ওরা আমাকে ঘিরে ধরেছিল। উল্লেখ্য, গত বৃহস্পতিবার ওই গ্রামের প্রবাসী মো. দুখু মিয়ার মেয়ের সঙ্গে পার্শ্ববর্তী রামজীবন ইউনিয়নের মো. আয়নাল হকের ছেলে মো. সবুজ সরকারের (২৮) বিয়ে হয়। গেটের টাকা নিয়ে দ্বন্দ্বের পর রাত ১টার দিকে তিন শতাধিক বরযাত্রীকে খাবার দেওয়া হয়। বিকেলে রান্না করা ভাত ভ্যাপসা গরমে গভীর রাতে নরম হয়ে যায়। এ সময় বরপক্ষের লোকজন ভাতের প্লেট ও চেয়ার ভাঙচুর করেন। বিয়ের অনুষ্ঠান তদারকির দায়িত্বে থাকা কনের জ্যাঠা বরপক্ষকে শান্ত করতে গেলে তাঁকে মারধর করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে বরপক্ষের বেশির ভাগ লোক পালিয়ে গেলেও বরসহ কয়েকজনকে আটক করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর