• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ৩টি স্বর্ণের বার সহ আটক-১

grambarta / ২৪৫ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার জীবননগরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চোরাকারবারি বিরোধী অভিযান চালিয়ে আলমগীর হোসেন নামে এক স্বর্ণ চোরাকারবারিকে ৩ টি স্বর্ণের বার সহ আটক করেছে। বুধবার (৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টার সময় বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পক্ষে সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যম কর্মীদেরকে নিশ্চিত করেছে। আটক স্বর্ণ চোরাকারবারি আলমগীর হোসেন (৪০) জীবননগর উপজেলার নব দূর্গাপুর গ্রামের ইসাহক মন্ডলের ছেলে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জীবননগর বিওপির বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ২টার সময় জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। এ সময় একটি ব্যাটারিচালিত ভ্যানসহ আলমগীর হোসেনকে আটক করে বিজিবি। পরে আলমগীর হোসেনের শরীর তল্লাশি করে টেপ দিয়ে মড়ানো অবস্থায় ৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৩৪৯ দশমিক ৩৩ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৪৮ লাখ ৫২ হাজার ৪০৬ টাকা। আটক আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করা হয়েছে। স্বর্ণের বারগুলো আদালতের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর