• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্কুল ছাত্র’র কুপিয়ে হত্যা 

grambarta / ১৯০ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় প্রকাশ্যে রিয়াদ হোসেন নামে (১৪) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১২ মে) দুপুরে দামুড়হুদা উপজেলার মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিয়াদ হোসেন ছয়ঘরিয়া গ্রামের কৃষক জিয়াউর রহমানের ছেলে এবং দর্শনা মেমনগর বিপ্রদাস (বিডি) মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র । এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি একই গ্রামের হযরত আলী। স্কুলছাত্রের হত্যার পর অভিযুক্ত হযরত আত্মগোপনে চলে গেছেন। খবর পেয়ে পুলিশের দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা ও দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্কুলছাত্রের মৃত্যুতে গ্রামজুড়ে শোকাবহ পরিবেশ দেখা দিয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জিয়াউর রহমানের সঙ্গে প্রতিবেশী হযরত আলীর বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। সোমবার (১২মে) দুপুরে গোবরের ঘুঁটো (জ্বালানি) শুকানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে হযরত আলী বাড়ির ভেতর থেকে ধারালো শিকদা (লম্বা ধারালো দা) নিয়ে আসেন এবং বাবা-মায়ের চোখের সামনেই স্কুলছাত্র রিয়াদের গলায় কোপ মারেন। এতে সঙ্গে সঙ্গেই রিয়াদ মারা যায়। দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, অভিযুক্ত হযরত আলীকে ধরতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর